ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

ঘূর্ণিঝড় বুলবুল: মাদারীপুরে গৃহবধূর মৃত্যু

ঘূর্ণিঝড় বুলবুল: মাদারীপুরে গৃহবধূর মৃত্যু
×

মাদারীপুর প্র‌তি‌নি‌ধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০১৯ | ০৪:২৪ | আপডেট: ১০ নভেম্বর ২০১৯ | ০৬:৪২

ঘূ‌র্ণিঝড় বুলবুলের প্রভাবে ঝড়ো হাওয়ায় মাদারীপুর সদর উপ‌জেলায় ঘর ভেঙে আলমারির নিচে চাপা পড়ে সালেহা বেগম (৪৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।  

তবে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বলছে, সালেহা গাছের নিচে চাপা পড়ে মারা গেছেন।

রোববার দুপুর ৩টার দি‌কে উপ‌জেলার ঘটমাঝিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গে‌ছে, ঘূ‌র্ণিঝড় বুলবুলের প্রভাবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দমকা বাতাস বইতে থা‌কে। এ‌তে সদ‌রের বেশ ক‌য়েক‌টি আধাপাকা ঘর ভে‌ঙে যায়। বেলা ২টার দি‌কে সদর উপ‌জেলার ঘটমা‌ঝি গ্রা‌মের আ‌জিজ খা‌নের দোচালা টি‌নের ঘর বাতা‌সে উ‌ড়ে যায়। এসময় ঘরের ভেতর আলমারির নিচে চাপা পড়ে আ‌জিজ খা‌নের স্ত্রী সালেহা আহত হন। প‌রে উদ্ধার ক‌রে সদর হাসপাতা‌লে আন‌লে কর্তব্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন। 

সদর হাসপাতা‌লের মে‌ডি‌কেল অ‌ফিসার ডা. রিয়াদ মাহমুদ জানান, 'যখন সা‌হেলা বেগম‌কে হাসপাতা‌লে আনা হয়, তার আগেই তি‌নি মারা গি‌য়ে‌ছেন। প‌রে তার স্বজনরা মৃত‌দেহ নি‌য়ে যায়।


আরও পড়ুন

×