ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

সোমবার সকাল ৬টা থেকে লঞ্চ চলাচল শুরু

সোমবার সকাল ৬টা থেকে লঞ্চ চলাচল শুরু
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০১৯ | ০৭:৪১

ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর প্রভাব অনেকটা স্বাভাবিক হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকা সাপেক্ষে সোমবার সকাল ৬টা থেকে সারাদেশের অভ্যন্তরীণ নৌরুটে যাত্রিবাহী লঞ্চসহ সকল ধরণের নৌযান চলাচল করবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিইডব্লিউটিএ)।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড ‘বুলবুল’-এর প্রভাবে শনিবার রাত থেকে পদ্মা-মেঘনাসহ দেশের কয়েকটি নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ছিল। পরে রোববার সকাল থেকে দেশের আরো কয়েকটি নৌরুটে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ করা হয়। সোমবার সকাল থেকে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ায় ফেরি চলাচল শুরু হয়। মঙ্গলবার সকাল ৬টায় যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে লঞ্চ ও স্পিডবোটসহ সকল ধরণের নৌযান চলাচল করবে।

আরও পড়ুন

×