ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

সাতক্ষীরায় ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধারকাজে সেনাবাহিনী

সাতক্ষীরায় ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধারকাজে সেনাবাহিনী
×

সড়কে ভেঙে পড়া গাছ সরিয়ে নিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা- সমকাল

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০১৯ | ১০:৫১ | আপডেট: ১০ নভেম্বর ২০১৯ | ১১:০৯

সাতক্ষীরায় ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে বিভিন্ন সড়কে ভেঙে পড়া গাছ সরিয়ে নিয়ে যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনসহ উদ্ধারকাজে যোগ দিয়েছে সেনাবাহিনী।

জেলা প্রশাসন বলছে, এরইমধ্যে আশ্রয় কেন্দ্র ছেড়ে মানুষ নিজ নিজ বাড়িতে যাওয়া শুরু করেছে। তাই সড়ক যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনে জোর তৎপরতা চলছে।

এদিকে উপকুলীয় এলাকার বেঁড়িবাধগুলো এখনও ঝুকিপূর্ণ। জোয়ারের পানি বৃদ্ধি পেলে এসব বেঁড়িবাধ ভেঙে বির্স্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশংকা করছেন উপকূলীয় এলাকার মানুষ।

সাতক্ষীরা জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের জানান, ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার মানুষকে সহায়তার জন্য নগদ ১৭ লাখ টাকা ও ৫০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বুলবুলের কারণে উপকূলীয় এলাকা শ্যামনগর, কালিগঞ্জ ও আশাশুনিতে ১৭ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া উপকূলীয় এলাকার ৫ হাজার ৭১৯ হেক্টর চিংড়ি ঘের ও ২৭ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।

আরও পড়ুন

×