ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

পেঁয়াজভর্তি ট্রাক উল্টে পড়লো ডোবায়

পেঁয়াজভর্তি ট্রাক উল্টে পড়লো ডোবায়
×

দুর্ঘটনা কবলিত ট্রাক -সমকাল

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশ: ১২ নভেম্বর ২০১৯ | ০৭:২৯

চট্টগ্রামের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে পেঁয়াজভর্তি একটি ট্রাক উল্টে ডোবায় পড়ে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। এসময় অনেক পেঁয়াজও নষ্ট হয়।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার বাগিচাহাট দিঘীরপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

দোহাজারী হাইওয়ে থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, টেকনাফ থেকে প্রায় সাড়ে ১৩ টন পেঁয়াজ নিয়ে ট্রাকটি (নং- ঢাকা মেট্রো-ট- ২০-৬৬৮০) চট্টগ্রাম নগরীতে যাচ্ছিল। সকালে ট্রাকটি বাগিচাহাট দিঘীর পাড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ট্রাকটি মহাসড়কের পার্শ্ববর্তী ডোবায় পড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকচালক ও হেলপার সামান্য আঘাত পেরেও গাড়ির ভেতর থাকা কক্সবাজার জেলার পেঁয়াজ ব্যবসায়ী মোহাম্মদ ভুট্টো (৪০) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বিজিসি ট্রাস্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তার অবস্থা আশঙ্কাজনক।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসান হাবীব বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকে থাকা পেঁয়াজ সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে তুলে দেওয়া হয়েছে। 

আরও পড়ুন

×