ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

পাবনায় পানিতে ডুবে দুই জেলের মৃত্যু

পাবনায় পানিতে ডুবে দুই জেলের মৃত্যু
×

প্রতীকী ছবি

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০১৯ | ১২:২৭

পাবনার ফরিদপুরে কচুরিপানা পরিষ্কার করতে নেমে পানিতে ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া হেলাল উদ্দিন (৩৫) উপজেলার মানানগ্রামে গোলজার হোসেনের ছেলে এবং ও ইউসুফ আলী (৩০) একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়ন পরিষদের সদস্য দুলাল হোসেন জানান, আতাইকুলা থানার লক্ষীপুর ইউনিয়নের দুলামপুর নামক স্থানে ‘জলকা স্লুইসগেটে’ সোঁতীবাধ দিয়ে মাছ ধরেন জেলেরা। দুপুর একটার দিকে সোঁতিবাধে কচুরিপানা আটকে গেলে পরিষ্কার করতে নামেন হেলাল ও ইউসুফসহ পাঁচজন।

তিনি জানান, এরই এক পর্যায়ে স্রোতের তীব্রতায় পানিতে পড়ে যান তারা। এ সময় তিনজন সাঁতরে উঠে আসতে পারলেও হেলাল ও ইউসুফ তলিয়ে যান। খবর পেয়ে ফরিদপুর দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলেও ডুবুরি না থাকায় উদ্ধারকাজ শুরু করতে পারেননি। পরে স্থানীয়রা পানিতে বিভিন্ন স্থানে তল্লাশ চালানোর এক পর্যায়ে বিকেল পাঁচটার দিকে হেলাল উদ্দিন এবং রাত সাড়ে দশটার দিকে ইউসুফের মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ফরিদপুর ও আতাইকুলা থানার দুই ওসি ঘটনাস্থল তার এলাকার মধ্যে নয় বলে পরস্পরের দিকে ঠেলে দেন। তবে তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আরও পড়ুন

×