ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

কুমিল্লায় ইলিশ বহনকারী ট্রাক খাদে পড়ে নিহত ২

কুমিল্লায় ইলিশ বহনকারী ট্রাক খাদে পড়ে নিহত ২
×

ট্রাক থেকে খাদে পড়ে যাওয়া বস্তাভর্তি ইলিশ উদ্ধারে নেমে পড়েন স্থানীয়রা-সমকাল

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০১৯ | ২২:১০ | আপডেট: ১২ নভেম্বর ২০১৯ | ২২:২১

কুমিল্লার বুড়িচং উপজেলায় ইলিশ মাছ বহনকারী একটি ট্রাক রাস্তার পাশের খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন।

বুধবার ভোর সোয়া ৫ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই পোস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ‘ট্রাকটি কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত ট্রাক ও লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।’

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি বলে জানান এই পুলিশ উপ-পরিদর্শক। 

আরও পড়ুন

×