পুকুরে মিলল অর্ধগলিত মরদেহ
হাটহাজারী(চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২০ | ০০:২৪
চট্টগ্রামের হাটহাজারীরে পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে পৌর এলাকার হাটহাজারী বাজার সংলগ্ন একটি পরিত্যক্ত পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ওই ব্যক্তির বয়স ৩৫-৪৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। তার পরনে প্যান্ট ও গায়ে নীল রংয়ের টি-শার্ট ছিল।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে পৌর এলাকার আলাউদ্দিনের বেকারি সংলগ্ন পরিত্যক্ত পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা জানান, মরদেহটি চার থেকে পাঁচদিন আগের বলে ধারণা করা হচ্ছে। অর্ধগলিত হওয়ায় লাশের মুখ ও শরীর বিকৃত হয়ে গেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
