ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

ভাইয়ের বাড়ির কথা বলে বেরিয়ে ফেরেননি গৃহবধূ, পুকুর পাড়ে মরদেহ

ভাইয়ের বাড়ির কথা বলে বেরিয়ে ফেরেননি গৃহবধূ, পুকুর পাড়ে মরদেহ
×

মরদেহ উদ্ধার- সমকাল

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯ | ০৩:৪৪ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯ | ০৩:৪৯

মেহেরপুরের গাংনীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার দুপুর ১২ টার সময় উপজেলার মহিষাখোলা গ্রামের চাঁদ আলীর পুকুর পাড় থেকে আফরোজা খাতুন (৩০) নামের ঐ গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। 

আফরোজা খাতুন মহিষাখোলা গ্রামের হাউস আলীর মেয়ে ও পীরতলা গ্রামের মালয়েশিয়া প্রবাসী শিপন আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান,  আফরোজা খাতুনের স্বামী মালয়েশিয়া থাকার কারণে তিনি তার বাবার বাড়িতে থাকতেন। সোমবার সন্ধ্যায় আফরোজা বাবার বাড়ি থেকে একই পাড়ায় ভাইয়ের বাড়ি বেড়াতে যাওয়ার কথা বলে বের হয়ে রাতে আর ফিরে আসেননি। রাতে ফিরে না আসায় তার পরিবারের লোকজন খোঁজাখুজি করে পায়নি। স্থানীয় কৃষকরা মঙ্গলবার সকালে পুকুর পাড়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, আফরোজা খাতুনকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার শরীরে আঘাতের দাগ রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মেহেরপুর হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে।

আরও পড়ুন

×