বদলগাছীতে ইয়াবা ও ১৭ কেজি গাঁজাসহ ৩ জন আটক
গ্রেপ্তার দুইজন- সমকাল
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১ | ২৩:২২ | আপডেট: ৩১ অক্টোবর ২০২১ | ২৩:৩৯
নওগাঁর বদলগাছীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৯৫০ পিস ইয়াবা ও ১৭ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছেন র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
রোববার রাতে উপজেলার সাগরপুর গ্রাম ও গোবরচাপাহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- সাগরপুর গ্রামের ইউসুফ আলী(২২),চট্রগ্রামের পটিয়া উপজেলার জিরিনাথপাড়া গ্রামের সুনির চন্দ্রের ছেলে আবুল হোসেন ওরফে প্রান্তনাথ (৪৫) ও তার খাদিজা বেগম (৪০)।
এ ঘটনায় বদলগাছী থানায় পৃথক দুটি মামলার পর সোমবার সকালে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার তৌকির জানান, রোববার রাত ৮ টার দিকে বদলগাছী উপজেলার সাগরপুর গ্রামে অভিযান চালিয়ে ৪৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইউসুফ আলীকে আটক করা হয়।
এদিকে একইদিন সন্ধ্যায় ওই উপজেলার গোবরচাপাহাটের রকি টেলিকম দোকানের ভেতর থেকে ১৭ কেজি গাঁজাসহ আবুল হাসান ওরফে প্রান্তনাথ ও তার স্ত্রী খাদিযা বেগমকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে অভিনব কায়দায় দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের কাছে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।
র্যাব জানিয়েছে, এই ঘটনায় বাদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে পৃথক দুটি মামলা করা হয়েছে।
- বিষয় :
- নওগাঁ
- বদলগাছী
- ইয়াবা উদ্ধার
- ইয়াবা
