ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

লালপুরে জেলের জালে ৪০ কেজি বাঘাইড়

লালপুরে জেলের জালে ৪০ কেজি বাঘাইড়
×

মাছটি ধরে আছেন উৎসুক মানুষ- সমকাল

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০ | ০৫:২৯ | আপডেট: ০৫ জানুয়ারি ২০২০ | ০৫:৪০

নাটোরের লালপুরের পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৪০ কেজি ওজনের বাঘাইড় মাছ। রোববার সকালে পদ্মার পাথরঘাটা এলাকায় জেলে লালনের জালে মাছটি ধরা পড়ে।

জেলে লালন জানান, রোববার ভোরে পদ্মার পাথরঘাটা এলাকায় জাল ফেলেন তিনি। কিছুসময় পর মাছটি তার জালে ধরা পড়ে। সকালে তিনি মাছটি নিয়ে তীরে ফিরে আসেন। পরে মাছটি বিক্রির জন্য লালপুর বাজারে নিয়ে আসলে উৎসুক মানুষ ভিড় জমায়।

তিনি আরো জানান, ৪০ কেজি ওজনের বাঘাইড় মাছটি লালপুর বাজারের ভাই ভাই মাছের আড়তে সাইদুরের কাছে ৩৭ হাজার টাকায় বিক্রয় করেন তিনি। আড়তদার সাইদুর তাৎক্ষণিক মাছটি মৌখড়া এলাকার সোনারু মোজাম্মেল হকের নিকট ৪০ হাজার টাকায় বিক্রয় করেন।

আরও পড়ুন

×