চট্টগ্রামে ৭ হাজার ইয়াবাসহ লরি চালক গ্রেপ্তার
×
প্রতীকী ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০ | ০৯:১৪
নগরীর ডবলমুরিং থানার ওয়াপদা কলোনি ডিটি রোডের ঈদগাহ এলাকা থেকে রোববার সাত হাজার পিস ইয়াবাসহ লরিচালক রাসেদুল ইসলামকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
এ সময় জব্দ করা হয়েছে তার লরিটি।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার এস এম মোস্তাইন হোসেন বলেন, গ্রেপ্তার রাসেদুলের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা হয়েছে।
- বিষয় :
- চট্টগ্রাম
- ইয়াবা
- লরি
- চালক গ্রেপ্তার
