ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

বগুড়ায় ১৪ ছিনতাকারী গ্রেপ্তার

বগুড়ায় ১৪ ছিনতাকারী গ্রেপ্তার
×

গ্রেপ্তারকৃতরা- সমকাল

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২০ | ০৭:৪৮

বগুড়ায় র‌্যাব-১২ শহরের বিভিন্ন এলাকায় অভিয়ান চালিয়ে ১৪ জন ছিনতাকারীকে গ্রেপ্তার করেছে। বুধবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। অভিযানের সময় চোলাইমদ, দেশীয় অস্ত্র উদ্ধার করে। 

সদর উপজেলার নিশিন্দারা ট্যাংকির ব্রীজ মোড়স্থ ছোট কুমিড়াগামী পাঁকা রাস্তার ওপর এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের বাইপাসের পাঁকা রাস্তায় অভিযান চালিয়ে ৫০ লিটার চোলাই মদ, দুটিট ছুরি, দুটি এন্টি কাটার, দুটি টেস্টার, একটি স্ক্রু ড্রাইভার, একটি রেঞ্জসহ মাদক কারবারি ও ছিনতাইকারী চক্রের মোট ১৪ জনকে আটক করা হয়। এসব তারা ছিনতাই কাজে ব্যবহার করত।

গ্রেপ্তারকৃতরা হলো- ধুনটের পিয়াল সরকার,শাজাহানপুরের রিমন হোসেন,শহরের ধাওয়াপাড়ার আমজাদ হোসেন,রেজাউল করিম,হেলাল হোসেন,সুজন মজুমদার,সুত্রাপুরের আইনুল হক, মাসুম, সুমন, তারেক, চেলোপাড়া এলাকার রাকিব, খোকন, সাবগ্রামের আপেল,সেউজগাড়ীর আনোয়ার হোসেন,খোকন। 

র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. খলিলুর রহমান (সহকারী পুলিশ সুপার) জানান, আটক মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীরা দীর্ঘদিন ধরে বগুড়া জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা ও ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক, চুরি, দস্যুতা, ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

আরও পড়ুন

×