ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
ঈদ-উল আজহা মানেই আত্মিক সংযম, কৃতজ্ঞতা, পরিবার, শিকড় ও ভাগাভাগির গভীর অনুভবের উৎসব। এই অনুভূতিকে সামনে রেখে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ উন্মোচন করেছে লা রিভ ঈদ-উল-কালেকশন ২০২৬
ওমানে গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় বুধবার দুপুরে ওমানের মুলাদ্দাহ এলাকা থেকে তাদের লাশ উদ্ধার হয়।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও অবকাঠামোগত চাহিদা পূরণে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় জ্বালানি সংস্থাগুলোর সঙ্গে জ্বালানি সহযোগিতা সম্প্রসারণে ওয়াশিংটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বুধবার ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
শুধু বয়ষ্করাই নয়, আজকাল প্রায় সব বয়সীদের মধ্যেই গাটে ব্যথার সমস্যা দেখা যাচ্ছে। শরীরে পর্যাপ্ত ক্যালশিয়ামের বা ভিটামিন ডি’য়ের অভাব, অনিয়মিত খাওয়াদাওয়া, অস্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত শরীরচর্চার অভাব মূলত গাঁটের ব্যথার অন্যতম কারণ।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে খাদিমুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি এক যুবক নিহত হয়েছে। বুধবার রাতে উপজেলার আমঝোল সীমান্তের ৯০৬নং সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে শীর্ষ বৈঠক শুরু হয়েছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে সদস্য হিসেবে ফলাফল ঘোষণা ও শপথ গ্রহণের অনুমতি চেয়ে করা চট্টগ্রামের বিএনপি দলীয় দুই প্রার্থী আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের পৃথক আবেদন নথিভুক্ত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে পূর্ণাঙ্গ আপিল শুনানির জন্য আগামী ৯ জুন দিন ধার্য করা হয়েছে।
পাবনার ঈশ্বরদীর মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে হঠাৎ করে শতাধিক ছাত্রী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। তাকে হত্যাচেষ্টার ঘটনাও ঘটেছে। এছাড়া ভুক্তভোগী স্কুলছাত্রীর সঙ্গে থাকা ছোট বোন যৌন নিপীড়নের শিকার হয়েছে বলে জানিয়েছেন এক ইউপি সদস্য।
আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা ফিচ রেটিংস মনে করছে, বাংলাদেশের দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধের সক্ষমতা কমে যেতে পারে। সংস্থাটি এ কারণে বাংলাদেশের দীর্ঘমেয়াদি ইস্যুয়ার ডিফল্ট (আইডিআর) রেটিংয়ের আউটলুক বা ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি ‘ঋণাত্মক’ অনুমান করেছে।
নব্বইয়ের দশকেও যাদের শৈশব কেটেছে পাড়াগাঁয়ে, তাদের কাছে গোলাপ জাম শুধু একটি ফল নয়, বরং এক টুকরো অমলিন স্মৃতি। তখন স্কুল ছুটির পর দল বেঁধে গাছ থেকে তাজা তাজা ফল পেড়ে খাওয়ার চল ছিল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন। গতকাল বুধবার তিনি সেখানে পৌঁছলে তাঁকে স্বাগত জানান চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যান ঝেং।
তবে সেখান থেকে জানানো হয়েছে, কাগজ-কালির সংকটের কারণে সর্বোচ্চ আট হাজার কোটি টাকার নোট দেওয়া সম্ভব। অবশ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনে বঙ্গবন্ধুর ছবিযুক্ত পুরোনো নকশার ১৫ হাজার ৮০০ কোটি টাকা পড়ে আছে।
২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা এগিয়ে এনে আগামী ডিসেম্বর মাসে নেওয়ার যে পরিকল্পনা ঘোষণা করেছিল শিক্ষা মন্ত্রণালয়, এখন তাতে বেঁকে বসেছেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষা বিশেষজ্ঞরা।
আগামী ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার বাজেটের খসড়া রূপরেখা উপস্থাপিত হয়েছে, যেখানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি ও জনজীবনের মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুদিনব্যাপী নির্বাচনের প্রথম দিন গতকাল বুধবার এক হাজার ৭৭১ ভোটার ভোট দিয়েছেন। সমিতির অডিটোরিয়ামে সকাল ১০টার দিকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়।
রাজধানীর গুলশানে শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্কের নামকরণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পার্কটির নাম নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে।
ঢাকা, চট্টগ্রামসহ সারাদেশে গত বছর ব্যাপক মাত্রায় জ্বরের প্রকোপ দেখা দিয়েছিল। এর মধ্যে উল্লেখযোগ্য মাত্রায় চিকুনগুনিয়া শনাক্ত হয়েছিল। কিন্তু অনেক ক্ষেত্রে তা ধরা পড়েনি। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, গত বছর জ্বরে আক্রান্ত ৯৮ শতাংশ রোগী পরবর্তী সময়ে মশাবাহিত গুরুতর রোগ চিকুনগুনিয়ায় সংক্রমিত হয়েছেন।
হামের সংক্রমণ পরিস্থিতি এখনও উচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সংক্রমণের হার নিম্নমুখী হতে পারে। সম্প্রতি যেসব শিশু হাম-রুবেলা টিকা পেয়েছে, তাদের শরীরে এখনও পূর্ণ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়নি।
পেঁয়াজের দাম ধীরে ধীরে বাড়ছে। গত দুই দিনে মসলা জাতীয় পণ্যটির দাম কেজিতে বেড়েছে অন্তত পাঁচ টাকা। ব্যবসায়ীরা জানান, পাইকারি পর্যায়ে পেঁয়াজের দাম বাড়ার প্রভাব পড়েছে খুচরা বাজারে।