পুলিশের উদ্দেশে প্রধানমন্ত্রী / রাজনৈতিক পরিচয় নয়, অপরাধীকে অপরাধী হিসেবেই দেখবেন
পুলিশের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দুর্নীতি, সন্ত্রাস ও দুঃশাসনের সঙ্গে আমরা আপস করতে চাই না। অনেক সময় আমরা দেখেছি, আপনাদের একটি সমস্যার সম্মুখীন হতে হয়। রাজনৈতিক পরিচয়, প্রভাবশালী পরিচয়—এ রকম বিষয় আপনাদের ফেস করতে হয়। আমি পরিষ্কারভাবে আজকের অনুষ্ঠানে বলতে চাই, দুর্নীতি-সন্ত্রাস নিয়ন্ত্রণে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়, যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবেই বিবেচনা করবেন।’
আপডেটঃ ১১ মে ২০২৬ | ১৬:৪০