ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইনসাইড

ইমেজ টু ভিডিও ফিচার সুবিধা

ইমেজ টু ভিডিও ফিচার সুবিধা
×

টেকলাইফ ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬ | ১২:৪৩

বাংলাদেশে প্রিমিয়াম ঘরানার স্মার্ট ডিভাইস ৬০০ ফাইভজি সিরিজ উন্মোচন করা হয়েছে। এটি উদ্ভাবন করেছে বৈশ্বিক এআই ইকোসিস্টেম ব্র্যান্ড অনার। প্রথমবার এতে যুক্ত হয়েছে এআই ইমেজ টু ভিডিও ২.০ ফিচার। এর মাধ্যমে স্থির ছবি থেকে সহজেই তৈরি করা যাবে সিনেমাটিক ভিডিও চিত্র।

অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, প্রযুক্তি আমাদের কাছে শুধু একটি যন্ত্র নয়; বরং এটি সৃজনশীলতার অনুপ্রেরণা। 

নতুন আসা সিরিজের এআই প্রযুক্তির মাধ্যমে ক্রেতার জীবনের বিশেষ সব মুহূর্ত সহজ ও নান্দনিক করে ফুটিয়ে তোলার সুযোগ করে দিতে চাই। জানা গেছে, মডেলের বিশেষত্ব হলো এর মাত্র ০.৯৮ মিমি বেজেল, যা বর্তমানে স্মার্টফোন খাতে সবচেয়ে সরু বেজেল হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। একে টেকসই ও স্টাইলিশ করে তুলতে এর প্রিসিশন-কার্ভড ইউনিবডি ডিজাইনে কম্পোজিট ফাইবার ব্যাক আর ম্যাট মেটাল ফিনিশ রয়েছে। সুরক্ষায় রয়েছে এসজিএস ৫-স্টার সার্টিফিকেশন। এর ফলে মডেলটি দৈনন্দিন ব্যবহারের ছোটখাটো আঘাত ও পড়ে যাওয়া থেকে সুরক্ষিত থাকবে। রয়েছে ২০০ মেগাপিক্সেলের নেক্সট-জেনারেশন এআই ক্যামেরা সিস্টেম। ভিডিওর গুণগত মান নিশ্চিতে এতে যুক্ত করা হয়েছে সিআইপিএ ৬.০ গ্রেডের ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি।

রয়েছে ডেডিকেটেড এআই বাটন, যা এই ফিচারকে সমৃদ্ধ করেছে। আলোর স্বল্পতায় ছবির জন্য এতে রয়েছে আলট্রা ক্লিয়ার নাইট ক্যামেরা। এটি এআই কালার ইঞ্জিন আর ফ্ল্যাগশিপ গ্রেড নাইট অ্যালগরিদমের সমন্বয়ে কাজ করে।

ব্যাটারি ও প্রসেসর ব্যাকআপে আছে প্রো ভ্যারিয়েন্টে স্ন্যাপড্রাগন ৮ এলিট আর রেগুলার ভ্যারিয়েন্টে স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর চিপসেট। ব্যাটারি সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার। দ্রুত চার্জে রয়েছে ৮০ ওয়াট ওয়্যারড আর ৫০ ওয়াট ওয়্যারলেস সুপারচার্জিং প্রযুক্তি। 

রঙের বৈচিত্র্যে দেবে ব্ল্যাক, অরেঞ্জ ও গোল্ডেন হোয়াইট।

আরও পড়ুন

×