ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

করোনাভাইরাস: হটলাইনে ফোন করলেই বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ

করোনাভাইরাস: হটলাইনে ফোন করলেই বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ
×

ফাইল ছবি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২০ | ১০:১৬ | আপডেট: ০৯ মার্চ ২০২০ | ০৪:৩৫

বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাস এরই মধ্যে বাংলাদেশেও প্রবেশ করেছে। দেশব্যাপী এই ভাইরাসের বিস্তার রোধে ও করোনা সম্পর্কিত যে কোন তথ্য জানতে হটলাইন নম্বর চালু করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর)। সেই সঙ্গে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, করোনাভাইরাসের কোনো প্রকার উপসর্গ ধরা পড়লেই হটলাইনে ফোন করলে বিদেশে কিংবা দেশের বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করবেন তারা।

রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সম্মেলন কক্ষে করোনাভাইরাস সম্পর্কিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহ, লক্ষণ বা উপসর্গ দেখা দিলে সরাসরি জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) না যাওয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। সেক্ষেত্রে আইইডিসিআরের হটলাইন নম্বরে ফোন করলে তারা বিদেশে কিংবা দেশের বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করবেন বলে জানা গেছে।

করোনা সম্পর্কিত তথ্য জানতে হটলাইন নম্বরগুলো হচ্ছে- ০১৯৩৭১১০০১১, ০১৯৩৭০০০০১১, ০১৯২৭৭১১৭৮৪ ও ০১৯২৭৭১১৭৮৫।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী ব্যাপক আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এরই মধ্যে বাংলাদেশেও প্রবেশ করেছে। বাংলাদেশে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে আইইডিসিআর। তিনজনের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী, তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

আরও পড়ুন

×