ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

তাহমিনাকে বাঁচাতে দরকার ২৫ লাখ টাকা

তাহমিনাকে বাঁচাতে দরকার ২৫ লাখ টাকা
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২০ | ০৩:২৫

ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত তাহমিনা ইয়াসমিনকে বাঁচাতে প্রয়োজন ২৫ লাখ টাকা, যা তার পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব। তাই তাকে বাঁচাতে সমাজের বিত্তশালীদের কাছ থেকে আর্থিক সহযোগিতা কামনা করেছে তাহমিনার পরিবার। 

তাহমিনা ইয়াসমিন বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অনকোলজি বিভাগে চিকিৎসাধীন। তাহমিনার চিকিৎসকরা জানিয়েছেন, তাকে বাঁচাতে আটটি কেমোথেরাপি, আটটি রেডিওথেরাপি ও ১৭টি এন্টিবডির (হরমোন থেরাপি) প্রয়োজন হবে। এগুলো বাবদ খরচ হবে ২৫ লাখ টাকা। 

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার স্বামী মো. আনিছুর রহমানের পক্ষে এই বিশাল অঙ্কের টাকা জোগাড় করা অসম্ভব। তাই কোনো উপায় না পেয়ে সমাজের বিত্তবানদের কাছে সহায়তা চেয়েছেন তারা।

সাহায্য পাঠানোর ঠিকানা-তাহমিনা ইয়াসমিন, ডাচ-বাংলা ব্যাংক, ধানমণ্ডি শাখা, ঢাকা। অ্যাকাউন্ট নম্বর-১১০১৫১০০৭৮৫৯৩। বিকাশ-০১৭২৯৭২২৮৬৩।

আরও পড়ুন

×