ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

সন্ধ্যায় বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়ছেন যুক্তরাষ্ট্রের ৩৫৬ নাগরিক

সন্ধ্যায় বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়ছেন যুক্তরাষ্ট্রের ৩৫৬ নাগরিক
×

কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ফিরবেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা - প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২০ | ০২:৪০

ভাড়া করা উড়োজাহাজের বিশেষ ফ্লাইটে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ ছাড়ছেন ঢাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের ৩৫৬ জন নাগরিক।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী ও মুখপাত্র সোহেল কামরুজ্জামান সোমবার সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের ৩৫৬ জন নাগরিক কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ থেকে নিজ দেশের উদ্দেশে রওনা হবে। তাদের সঙ্গে ৯টি কুকুরও থাকবে।

এর আগে রোববার বিকেলে অনলাইনে এক সংবাদ সম্মেলনে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র জানান, যাদের ফিরিয়ে নেওয়া হচ্ছে তারা ব্যক্তিগত সিদ্ধান্তেই যাচ্ছেন। যুক্তরাষ্ট্র সরকার কাউকে জোর করছে না। যারা যাচ্ছেন তাদের একেকজনের পরিস্থিতি একেকরকম। যারা পর্যটক এবং যাদের পরিবারের অন্য সদস্যরা এখানে নেই তারা তাদের পরিবারের কাছে ফেরত যেতে চাচ্ছেন। আবার কূটনীতিক যারা যাচ্ছেন, তারাও তাদের পরিবারের কারণেই যাচ্ছেন।

তিনি বলেন, যারা যেতে চাচ্ছেন তাদের বিমানবন্দরে আগে যেতে বলা হয়েছে। কারণ আমাদের নিজস্ব কিছু পেপারওয়ার্ক এবং মেডিকেল চেক-আপ আছে। এ ছাড়া বাংলাদেশ কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী কারও জ্বর থাকলে বিমানবন্দরে প্রবেশের সুযোগ থাকে না।

আরও পড়ুন

×