ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

করোনা নিয়ে বিভ্রান্তিকর তথ্য শেয়ার করলে ব্যবস্থা

করোনা নিয়ে বিভ্রান্তিকর তথ্য শেয়ার করলে ব্যবস্থা
×

ছবি: ফাইল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২০ | ০৬:০১ | আপডেট: ৩০ মার্চ ২০২০ | ০৬:১১

করোনাভাইরাস মোকাবিলায় সকলকে গুজব সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তথ্য অধিদফতর। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর বা অসত্য তথ্য না দেওয়ার অনুরোধ জানিয়েছে। এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে তথ্য অধিদফতর।

বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাস মোকাবিলায় দেশব্যাপী সাধারণ ছুটি চলাকালে যেন সামাজিক মাধ্যমে অথবা অন্য কোনভাবে গুজব, বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানো না হয় সে বিষয়ে সতর্ক থাকার জন্য জনগণের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

করোনাভাইরাস বা যেকোন বিষয়ে কোন তথ্য শুনলে বা সামাজিক মাধ্যমে পেলে তা যাচাই-বাছাই করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। সরকারি সূত্র বা পরীক্ষিত মাধ্যম ছাড়া অন্য যেকোন মাধ্যম থেকে পাওয়া বিভ্রান্তিকর তথ্য শেয়ার বা প্রচার করলে ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়, গুজব সম্পর্কে সতর্ক থাকুন এবং অন্যকেও সতর্ক করুন। মিথ্যা বা ভুয়া তথ্য প্রচার বা নজরে আসলে গুজব মোকাবিলায় ৯৯৯ অথবা তথ্য অধিদফতরের ৯৫১২২৬৪ ও ৯৫১৪৯৮৮ নম্বরে ফোন করে অথবা [email protected] এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। 

আরও পড়ুন

×