ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

বশেফমুবিপ্রবির ছুটি বাড়ল ৯ এপ্রিল পর্যন্ত

বশেফমুবিপ্রবির ছুটি বাড়ল ৯ এপ্রিল পর্যন্ত
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২০ | ১১:০১

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে জামালপুরে প্রতিষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) ছুটি ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। 

সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চিঠির পরিপ্রেক্ষিতে বশেফমুবিপ্রবির অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পূর্বঘোষিত ৩১ মার্চের পরিবর্তে আগামী ০৯ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

এর আগে গত ১৬ মার্চ  সরকার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলে ১৮ মার্চ থেকে ৩১ মার্চ ২০২০ বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে ২২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমও বন্ধ রাখা হয়।

আরও পড়ুন

×