বৃষ্টি হতে পারে
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০২০ | ০৫:৫০
রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
রোববার সকালে আাগমী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এতথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বলিশাল ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর বিভাগে দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও এতে জানানো হয়।
অধিদপ্তর বলছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ফরিদপুর, খুলনা, সাতক্ষীরা ও যশোর অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণপশ্চিম মৌসুমীবায়ু আকিয়াব উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে।