ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

এমপি শহিদ ইসলাম কুয়েতে গ্রেপ্তার

এমপি শহিদ ইসলাম কুয়েতে গ্রেপ্তার
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২০ | ০৬:২৫ | আপডেট: ০৭ জুন ২০২০ | ০৭:০১

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম (পাপুল) কুয়েতে গ্রেপ্তার হয়েছেন। মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগে শনিবার রাতে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে গ্রেপ্তার করে বলে জানা গেছে।

এমপি শহিদ গ্রেফতার হওয়ার বিষয়টি রোববার সমকালকে এতথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

তিনি বলেন, একজন এমপি বিদেশে গ্রেপ্তার হওয়া দেশের জন্য সম্মানহানি। কেন তিনি গ্রেপ্তার হয়েছেন তা জানার চেষ্টা করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, কুয়েতের সিআইডি শহিদ ইসলামকে গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে বলে জানতে পেরেছি। তিনি কুয়েতে একটি বড় ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী। ওই প্রতিষ্ঠান তার জামিনের চেষ্টা করছে।

কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত এসএম আবুল কালামও এমপি শহিদ গ্রেপ্তার হওয়ার বিষয়টি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।

এর আগে গত ফেব্রুয়ারিতে একাধিক সংবাদ মাধ্যমে এমপি শহিদ মানবপাচারে যুক্ত থাকা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।

আরও পড়ুন

×