ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা প্রকৌশলী শফিকুল ইসলামের ইন্তেকাল

ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা প্রকৌশলী শফিকুল ইসলামের ইন্তেকাল
×

মো. শফিকুল ইসলাম

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২০ | ০৯:১৪

ইসলাম গার্মেন্টস লিমিটেড এন্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শফিকুল ইসলাম ইন্তেকাল করেছেন। সোমবার রাত একটার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি.... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।  তিনি স্ত্রী, দুই ছেলে, ভাই-বোন, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 

১১ ভাইবোনোর মধ্যে জ্যেষ্ঠ শফিকুল ইসলাম ছোট ভাই বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামকে সঙ্গে নিয়ে ১৯৮৬ সালে তৈরি পোষাক শিল্প প্রতিষ্ঠান ইসলাম গার্মেন্টস লিমিটেড এন্ড গ্রুপ প্রতিষ্ঠা করেন। বর্তমানে এটি দেশের একটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই প্রতিষ্ঠান সেরা রপ্তানিকারক হিসাবে দেশ ও বিদেশে রপ্তানি ট্রফি অর্জন করেছে। দ্বিতীয় ভাই তাফাজ্জল ইসলাম অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। তিনি বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায় প্রদান করেন। তৃতীয় ভাই ভাই লে. জে. (অব:) মো. মইনুল ইসলাম বিজিবির প্রতিষ্ঠাতা মহাপরিচালক ছিলেন। তিনি সেনা বাহিনীর সি.জি.এস এবং আর্ম ফোর্সেস ডিভিশনের পি.এস.ও হিসেবে দায়িত্বও পালন করেন। ছোট ভাই আতিকুল ইসলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও বিজিএমইএ এর সাবেক সভাপতি। তার অপর তিন ভাইও নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। 

শফিকুল ইসলাম ১৯৩৮ সালের ২৯ ডিসেম্বর  কুমিল্লার তিতাস থানার লালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মোমতাজ উদ্দীন আহমেদ ও মাজেদা খাতুন দম্পতির তিনি জ্যেষ্ঠ সন্তান। শফিকুল ১৯৫৭ সালে বর্তমান বুয়েট এবং সাবেক আহছান উল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৬৫ সালে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল সমিতির একজন ফেলো সদস্য। স্নাতক পাশের পর কিছুদিন তিনি সরকারী চাকুরী করেন। ১৯৬৫ সালে তিনি রূপপুর পারমানবিক প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব নেন। দীর্ঘদিন তিনি এই প্রকল্পে প্রকৌশল পরামর্শক হিসাবে কাজ করেন এবং দেশের বৃহত্তম নির্মাণসমূহে পরামর্শক হিসাবে তার অবদান রয়েছে।

আরও পড়ুন

×