খুলনায় পাটকল শ্রমিক নেতাদের গ্রেপ্তারে নিন্দা মুক্তি কাউন্সিলের
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ জুলাই ২০২০ | ১০:১৮
খুলনায় প্লাটিনাম জুবিলী জুট মিল শ্রমিক নেতা নূরুল ইসলাম ও ইস্টার্ন জুট মিল শ্রমিক নেতা ওলিয়ার রহমানকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল।
মঙ্গলবার এক বিবৃতিতে জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম আরও বলেছেন, সাদা পোশাকের লোকজন কর্তৃক তাদের বাড়ি থেকে তুলে নেওয়ার পেছনে যে সরকারের হাত রয়েছে তা আজ দিবালোকের মত স্পস্ট। দেশে যেভাবে বিরোধী মত ও দল দমনে গুমের সংস্কৃতি ক্ষমতাসীনরা চালু করেছে একে রুখে দাঁড়াতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, জনগণের মত প্রকাশের স্বাধীনতা ও সভা-সমাবেশ করার স্বাধীনতা কেড়ে নিতে যারা দেশে গুম-বন্দুকযুদ্ধের নামে বিচার বহির্ভূত হত্যার রাজনীতি চালু করেছে- তাদের উচ্ছেদ করে জনগণের হাতে ক্ষমতা আনতে হবে।
- বিষয় :
- মুক্তি কাউন্সিল
- পাটকল শ্রমিক