ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অতিরিক্ত সিম ৩০ অক্টোবরের মধ্যে বাতিল করতে হবে: বিটিআরসি

অতিরিক্ত সিম ৩০ অক্টোবরের মধ্যে বাতিল করতে হবে: বিটিআরসি
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫ | ১৯:১৫ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ | ১৯:২৩

কোনো ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকা যাবে না। থাকলে অতিরিক্ত সিমগুলো আগামী ৩০ অক্টোবরের মধ্যে বাতিল করতে হবে। অন্যথায় কমিশন নিজ উদ্যোগে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে।

সোমবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, নিজ এনআইডিতে পছন্দমতো ১০টি সিম রেখে অতিরিক্ত সিমকার্ডসমূহ ৩০ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল) বা মালিকানা পরিবর্তন করুন। যেসব গ্রাহক নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত সিম বাতিল করতে ব্যর্থ হবেন, তাদের ক্ষেত্রে কমিশন দৈবচয়নভিত্তিক পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সিমগুলোর  নিবন্ধন বাতিল হবে। মোবাইল থেকে 16001# নম্বরে এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠিয়ে গ্রাহকরা তাদের নামে কতটি সিম নিবন্ধিত আছে তা জানতে পারবেন। বিটিআরসি’র এই উদ্যোগের লক্ষ্য হলো- অপরাধ দমন ও সাইবার নিরাপত্তা জোরদার করা, নকল বা অচিহ্নিত সিমের ব্যবহার বন্ধ করা এবং ডিজিটাল পরিচয়ের স্বচ্ছতা নিশ্চিত করা।

বর্তমানে নিবন্ধিত সিমের সংখ্যা  ১৮ কোটি ৮৬ লাখ ৪০ হাজার।

আরও পড়ুন

×