ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিএনপি ও জেএসডির প্রার্থীকে নিরাপত্তা দিতে ইসির নির্দেশ

বিএনপি ও জেএসডির প্রার্থীকে নিরাপত্তা দিতে ইসির নির্দেশ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬ | ১২:১৬ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ | ১৩:৫০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ আসনে বিএনপির প্রার্থী রুহুল আমীন দুলাল ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ঢাকা-১০ আসনে প্রার্থী সৈয়দ বেলায়েত হোসেন বেলালকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা যায়। চিঠিতে বলা হয়, পিরোজপুর-৩ আসনে বিএনপির প্রার্থী রুহুল আমীন দুলাল এবং ঢাকা-১০ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) প্রার্থী সৈয়দ বেলায়েত হোসেন বেলাল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করেছেন। বর্ণিতাবস্থায়, দাখিলকৃত আবেদনের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আজ থেকে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। যা চলবে ১০ জানুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। জাতীয় নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

আরও পড়ুন

×