ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নারীর প্রতি সহিংসতায় মহিলা পরিষদের উদ্বেগ

নারীর প্রতি সহিংসতায় মহিলা পরিষদের উদ্বেগ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬ | ০০:০৬

দেশের বিভিন্ন অঞ্চলে নারীদের নির্মম ও নৃশংস হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। রোববার সংগঠনটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ক্ষোভ জানানো হয়।

বিবৃতিতে গতকাল বিভিন্ন দৈনিক ও অনলাইন পত্রিকায় প্রকাশিত নারীদের হত্যাকাণ্ডের পাঁচটি সংবাদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে সংগঠনটি। এসব ঘটনায় দেশের বিভিন্ন অঞ্চলে নারী ও কন্যাশিশুর প্রতি নির্মম ও নৃশংস সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে বলে উল্লেখ করা হয়। নেতারা বলেন, ঘরে-বাইরে নারী ও কন্যারা কোথাও নিরাপদ নয়। এর ফলে নারীদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে এবং তাদের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হচ্ছে।

বিবৃতিতে এসব হত্যার কারণ উদ্ঘাটন, জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের যথাযথ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

একই সঙ্গে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় সংগঠনটি। পাশাপাশি এ ধরনের সহিংসতা প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সমাজকে সম্পৃক্ত করে সমন্বিত সামাজিক প্রতিরোধ আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান তারা।

আরও পড়ুন

×