ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তারা সেদিন অমানুষে পরিণত হয়েছিলেন—আবু সাঈদ হত্যা মামলা পর্যবেক্ষণে আদালত

তারা সেদিন অমানুষে পরিণত হয়েছিলেন—আবু সাঈদ হত্যা মামলা পর্যবেক্ষণে আদালত
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ | ১৬:১৯ | আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ | ১৬:২০

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের বীরত্ব ও নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ঐতিহাসিক রায় ও পর্যবেক্ষণ প্রদান করেছেন। রায় পড়ার আগে ট্রাইব্যুনাল বলেন, যে পুলিশ সদস্যদের সামনে আবু সাঈদ বুক পেতে দাঁড়িয়েছিলেন, তারা সেদিন ‘অমানুষে’ পরিণত হয়েছিল।

আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী রায়ের শুরুতে এই মন্তব্য করেন। 

তিনি বলেন, ‘আবু সাঈদ দুই হাত প্রসারিত করে অকুতোভয় চিত্তে দাঁড়িয়েছিলেন। তিনি বিশ্বাস করেছিলেন, তার সামনে যারা দাঁড়িয়ে আছেন তারা মানুষ। তাই, তার কোনো ক্ষতি হবে না। কিন্তু তিনি তখন বুঝতে পারেননি যে, সেই মানুষগুলো অমানুষ হয়ে গেছেন।

এদিন দুপুর সোয়া ১২টার দিকে মামলার সংক্ষিপ্ত রায় পড়া শুরু হয়। ট্রাইব্যুনালের বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর এ রায় পাঠ করেন।

বিচারিক প্রক্রিয়া শেষে দুপুর ১২টা ৩২ মিনিটে বহুল প্রতীক্ষিত এ মামলার রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার আগে মামলার প্রধান ছয় আসামিকে কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালের কাঠগড়ায় হাজির করা হয়।

রায়ের পর আসামিদের হট্টগোল

জুলাই গণঅভ্যুত্থানের সময় প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

আজ দুপুর ১টার দিকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইবুনাল-২ রায় ঘোষণা শেষ করেন। এরপরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় আসামিরা দায়িত্বরত পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

আরও পড়ুন

×