ধর্ষণের ঘটনায় মহিলা পরিষদের উদ্বেগ
আইন বাস্তবায়নের ঘাটতি অপরাধকে উৎসাহিত করছে
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ জুন ২০২৬ | ০৮:৫২
| প্রিন্ট সংস্করণ
দেশের বিভিন্ন স্থানে নারী ও কন্যাশিশু ধর্ষণের সাম্প্রতিক ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটি বলেছে, আইন থাকা সত্ত্বেও যথাযথ বাস্তবায়নের ঘাটতি এবং বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এ ধরনের অপরাধকে উৎসাহিত করছে।
গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদের উল্লেখ করে গতকাল বুধবার মহিলা পরিষদ এক বিবৃতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে। এতে বলা হয়, কক্সবাজার, নাটোর, কিশোরগঞ্জ ও বাগেরহাটে সম্প্রতি কয়েকটি ধর্ষণের ঘটনায় দেশে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ধর্ষণ ও দলবদ্ধ ধর্ষণের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। অনেক ক্ষেত্রে পরিচিত ব্যক্তি ও প্রতিবেশীরাই সহিংসতা ঘটাচ্ছে। এতে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা ও স্বাধীন চলাচল বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে।
- বিষয় :
- মহিলা পরিষদ
