ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ইসির নতুন প্রতীক তালিকা প্রকাশ, যুক্ত হয়েছে ‘না’ প্রতীক

ইসির নতুন প্রতীক তালিকা প্রকাশ, যুক্ত হয়েছে ‘না’ প্রতীক
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ০১:০০ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ০১:০১

নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে নতুন প্রতীক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকায় আগের ১১৯টি প্রতীকের সঙ্গে ‘না’ যুক্ত করে মোট ১২০টি প্রতীক সংরক্ষিত করা হয়েছে। তালিকায় স্থগিতকৃত প্রতীক হিসেবে ‘নৌকা’ও (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক) রাখা হয়েছে।

আজ বুধবার রাতে ইসি এ সংক্রান্ত গেজেট (প্রজ্ঞাপন) প্রকাশ করে। এতে সই করেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নতুন এই প্রতীক তালিকা প্রকাশ করল ইসি।

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত বছরের ২৫ অক্টোবর ১১৯টি প্রতীক দিয়ে গেজেট প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। ওই তালিকা থেকে নতুন প্রকাশিত গেজেটে ‘না’ প্রতীক যুক্ত করা হয়েছে। সংসদ নির্বাচনে কোনো আসনে একক প্রার্থী থাকলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন ঠেকাতে ‘না’ প্রতীকে ভোট দেওয়ার বিধান রয়েছে। 

বুধবার প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, ১৯৭২-এর সংবিধানের অনুচ্ছেদ ৯৪-এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন, ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর নিম্নরূপ অধিকতর সংশোধন করিল। 

এতে আরও বলা হয়, ‘উপরিউক্ত বিধিমালার বিধি ৯-এর উপ-বিধি (১)-এর পরিবর্তে নিম্নরূপ উপ-বিধি (১) প্রতিস্থাপিত হইবে। এই বিধির অন্যান্য বিধান সাপেক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুচ্ছেদ ২০-এর দফার অধীন স্থগিতকৃত প্রতীক ব্যতীত নিম্নবর্ণিত প্রতীকগুলো হইতে প্রাপ্যতা সাপেক্ষে যেকোনো একটি প্রতীক বরাদ্দ করা যাইবে।’

প্রকাশিত নতুন প্রতীক তালিকা

আনারস, আপেল, আম, আলমিরা, ঈগল, উট, উদীয়মান সূর্য, একতারা, কবুতর, কম্পিউটার, কলম, কলস, কলার ছড়ি, কাঁচি, কাঁঠাল, কাপ-পিরিচ, কান্তে, কুঁড়ে ঘর, কুড়াল, কুমির, কুলা, ১৭. কেটলি, কোদাল, খেজুর গাছ, গরুর গাড়ি, গাভী, গামছা, গোলাপ ফুল, ঘণ্টা, ঘুড়ি, ঘোড়া, চশমা, ঢাকা, চাবি, চিংড়ি, চিরুনি, চেয়ার, ছড়ি, ছাতা, জগ, জাহাজ, টর্চ লাইট, টিউবওয়েল, টেবিল, ৪৬. টেবিল ঘড়ি, টেবিল ল্যাম্প, টেলিফোন, টেলিভিশন, ট্রাক, ট্রাক্টর, ডাব, ড্রেসিং টেবিল, ঢেঁকি, তারা, তালা, থালা, দাঁড়িপাল্লা, দালান, দেওয়াল ঘড়ি, দোতলা বাস, দোয়াত কলম, দোলনা, ধানের শীষ, নোঙর, নৌকা (স্থগিত), পাগড়ি, পানির ট্যাপ, পালকি, প্রজাপতি, ফলের ঝুড়ি, ফুটবল, ফুলকপি, ফুলের মালা, বই, বক, বটগাছ, বাইসাইকেল, বাঘ, বালতি, বেবি টেক্সি, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব, মই, মগ, ময়ূর, মশাল, মাইক, মাছ, মাথাল, মিনার, মোটরগাড়ি (কার), মোটরসাইকেল, মোড়া, মোবাইল ফোন, মোমবাতি, মোরগ, রকেট, রিকশা, রেল ইঞ্জিন, লাঙল, লিচু, শাপলা কলি, সিংহ, সিঁড়ি, সূর্যমুখী ফুল, সেলাই মেশিন, সোনালী আঁশ, সোফা, হরিণ, হাঁস, হাত (পাঞ্জা), হাতঘড়ি, হাতপাখা, হাতি, হাতুড়ি, হারিকেন, হুক্কা, হেলিকপ্টার, হ্যান্ডশেক ও ‘না’।

আরও পড়ুন

×