ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

পি কে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক  

পি কে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক  
×
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ১৪:১৯

আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৪৩ কোটি ৫৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এই প্রতিষ্ঠানের রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক এমডি পি কে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার কমিশন মামলাটির অনুমোদন দিয়েছে।

দুদকের প্রধান কার্যালয়ের অনুসন্ধান কর্মকর্তা শিগগির মামলাটি করবেন। কমিশনের জনসংযোগ বিভাগ থেকে গতকাল এই তথ্য জানানো হয়। 
দুদক জানায়, অনুসন্ধানকারী কর্মকর্তা কর্তৃক দাখিলকৃত অনুসন্ধান প্রতিবেদন এবং অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন পরিতুষ্ট হয়ে দুদক আইন অনুযায়ী অভিযুক্ত ওইসব ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে। 

পি কে হালদার বিগত সময়ে এনআরবি গ্লোবাল ব্যাংকের এমডির দায়িত্বেও ছিলেন। তিনি অদৃশ্য শক্তির ছত্রছায়ায় থেকে দুর্দান্ত প্রতাপে দেশের পুরো আর্থিক খাত হাতের মুঠোয় নিয়েছিলেন। জালিয়াতি করে কাগুজে প্রতিষ্ঠানের নামে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এর আগে তিনিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রায় অর্ধশত মামলা করা হয়। বর্তমানে তিনি ভারতের একটি কারাগারে বন্দি আছেন। 

অভিযুক্ত অন্যরা হলেন– স্বদীপ করপোরেশনের মালিক স্বপন কুমার মিস্ত্রী, ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক চেয়ারম্যান নাসিম আনোয়ার এফসিএ, এম এ হাশেম, সাবেক পরিচালক এম নুরুল আলম, মো. জহিরুল আলম, বাসুদেব ব্যানার্জী, মো. নওশেরুল ইসলাম, মো. আনওয়ারুল কবির, মো. নুরুজ্জামান, সাবেক ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক, সাবেক ভিপি ও হেড অব বিজনেস নাহিদা রুনাই, সাবেক সিনিয়র ব্যবস্থাপক আল মামুন সোহাগ, সাবেক ব্যবস্থাপক মো. রাফসান রিয়াদ চৌধুরী ও জনৈক সুকুমার মৃধা। 

আরও পড়ুন

×