ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

উচ্চশিক্ষার সুযোগ নিয়ে মেন্টরসের ‘মাল্টি ডেস্টিনেশন এক্সপো ২০২৬’

উচ্চশিক্ষার সুযোগ নিয়ে মেন্টরসের ‘মাল্টি ডেস্টিনেশন এক্সপো ২০২৬’
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ | ২৩:৩৪ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৬ | ২৩:৪৩

বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন- এমন শিক্ষার্থীদের জন্য ১০টির বেশি দেশে পড়াশোনার সুযোগ ও বিভিন্ন তথ্য নিয়ে ‘মাল্টি ডেস্টিনেশন এক্সপো ২০২৬’ আয়োজন করছে মেন্টরস স্টাডি অ্যাব্রোড। ১০ অক্টোবর রাজধানীর দ্য ওয়েস্টিনে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

এক্সপোতে ইউরোপ, দক্ষিণ কোরিয়া, চীন, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ সম্পর্কে জানতে পারবেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থী ও অভিভাবকেরা এক্সপোতে বিভিন্ন দেশের বৃত্তির সুযোগ, ভর্তি হওয়ার যোগ্যতা, আবেদনপ্রক্রিয়া এবং ভিসাপ্রক্রিয়া সম্পর্কে সরাসরি ও বিস্তারিত তথ্য জানতে পারবেন।
            
বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি, আবেদনপ্রক্রিয়া এবং এর পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও বিশেষজ্ঞদের সাথেও এক্সপোতে আলোচনা করা যাবে। পাশাপাশি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে সরাসরি কথা বলার সুযোগও থাকছে।

শিক্ষার্থীদের জন্য এক্সপোতে বিনামূল্যে তাৎক্ষণিক শিক্ষাগত প্রোফাইল মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে। এর মাধ্যমে একজন শিক্ষার্থী নিজের শিক্ষাগত যোগ্যতা ও প্রোফাইলের ভিত্তিতে কোন দেশ, বিশ্ববিদ্যালয় বা শিক্ষাক্রম তাঁর জন্য উপযুক্ত হতে পারে, সে বিষয়ে প্রাথমিক ধারণা পাবেন, যেন তার বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনার সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×