ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

করোনায় আরও ৩২ মৃত্যু, নতুন শনাক্ত ১৩৫৫

করোনায় আরও ৩২ মৃত্যু, নতুন শনাক্ত ১৩৫৫
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২০ | ০৪:০৭ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০ | ০৪:১০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৫২ জনে।

এছাড়া, নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩৫৫ জনের শরীরে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৯০ হাজার ৫৩৩ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে রোববার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ১৪০টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৭৪৮টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২৯ লাখ ৬৯ হাজার ৬৩০টি।

নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ৬৩ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৬ দশমিক ৫২ শতাংশ।

নতুন যে ৩২ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৪ এবং নারী ৮ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৩৯৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার ৮৯৬ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৮০ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

আরও পড়ুন

×