ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

দুই-তিন দিনে তাপমাত্রা স্বাভাবিক হবে, জানুয়ারিতে ফের শৈত্যপ্রবাহ

দুই-তিন দিনে তাপমাত্রা স্বাভাবিক হবে, জানুয়ারিতে ফের শৈত্যপ্রবাহ
×

মঙ্গলবার সকালে রাজশাহী মহানগরী অকটর মোড় থেকে তোলা। ছবি: শরিফুল ইসলাম তোতা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯ | ০১:০৩ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯ | ০৩:০২

কয়েকদিনের মৃদু শৈত্যপ্রবাহের পর মঙ্গলবার সকাল থেকে রোদের দেখা মিলেছে। তবে সারাদেশের তাপমাত্রা স্বাভাবিকের চাইতে ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস কম রয়েছে। এ অবস্থায় পরবর্তী দুই থেকে তিনদিনের মধ্যে তাপমাত্রা স্বাভাবিক হয়ে যাবে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম রুহুল কুদ্দুস সমকালকে জানান, জানুয়ারির প্রথম সপ্তাহে আবারও শৈত্যপ্রবাহ পড়তে পারে। তবে ১৮ ও ১৯ ডিসেম্বরের মতো এতোটা ভয়াবহ ঠান্ডা পড়বে না।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এছাড়া আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে।

আরও পড়ুন

×