মেলায় মারুফের বই ‘জীবন এখানে এমন’
বইটির প্রচ্ছদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ১১:৪৫ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ১২:৪২
অমর একুশে গ্রন্থমেলা-২০২০ এ প্রকাশিত হয়েছে মারুফ ইসলামের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘জীবন এখানে এমন’। নহলী প্রকাশনী থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন শিশির মল্লিক।
বইটি সম্পর্কে লেখক বলেন, ভিন্ন স্বাদের ১৩টি গল্প স্থান পেয়েছে বইয়ে। গল্পগুলোতে বর্ণিল মানুষের জীবন, যৌবন, কাম, ক্রোধ আর জীবনের কঠিন সংকটে কিছু না করতে পারার হাহাকার মিশে আছে।
বইমেলার প্রথম দিন থেকেই বইটি পাওয়া যাচ্ছে মেলার সোহরাওয়ার্দী অংশে নহলীর ৩৭২ নম্বর স্টলে।
- বিষয় :
- গ্রন্থমেলা
- গল্পগ্রন্থ
