ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ক্যাম্পাস সংবাদ

ক্যাম্পাস সংবাদ
×

স্টুডেন্ট ব্রাঞ্চের অধীনে চারটি নতুন চ্যাপ্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে

 ক্যাম্পাস ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ | ১১:০৮

আইইউবিএটিতে নতুন আইইইই চ্যাপ্টারের উদ্বোধন 

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-তে আইইইই আইইউবিএটি স্টুডেন্ট ব্রাঞ্চের অধীনে চারটি নতুন চ্যাপ্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবন, গবেষণা, নেতৃত্ব ও পেশাগত উৎকর্ষ বিকাশে বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক অঙ্গীকারের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নতুন উদ্বোধন হওয়া সংগঠনগুলো হলো– আইইইই রোবটিকস অ্যান্ড অটোমেশন সোসাইটি (আরএএস) স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার, আইইইই ইঞ্জিনিয়ারিং ইন মেডিসিন অ্যান্ড বায়োলজি সোসাইটি (ইএমবিএস) স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার, আইইইই কম্পিউটেশনাল ইন্টেলিজেন্স সোসাইটি (সিআইএস) স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার এবং আইইইই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) অ্যাফিনিটি গ্রুপ।  এর মাধ্যমে শিক্ষার্থীরা অত্যাধুনিক গবেষণা, প্রযুক্তিগত কার্যক্রম, আন্তঃবিষয়ক প্রকল্প, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা, উদ্যোক্তা উন্নয়ন, মানবিক উদ্যোগ এবং আন্তর্জাতিক পেশাগত নেটওয়ার্কিংয়ে অংশগ্রহণের বিস্তৃত সুযোগ পাবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আইইইইর বিশিষ্ট নেতৃবৃন্দ অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ, অধ্যাপক ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ এবং অধ্যাপক ড. এম. ফিরোজ মৃধা। তারা শিক্ষার্থীদের কারিগরি জ্ঞান, নেতৃত্বের সক্ষমতা, গবেষণাদক্ষতা ও বৈশ্বিক যোগাযোগ উন্নয়নে পেশাজীবী সংগঠনের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে আইইউবিএটির উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. দেওয়ান মুহাম্মদ নূরুজ্জামান, স্কুল অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. উৎপল কান্তি দাস এবং আইইইই আইইউবিএটি স্টুডেন্ট ব্রাঞ্চের কাউন্সেলর ড. খাদিজা আক্তার।

ঢাবি আইবিএতে এমসিপিএস কোর্স

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) তাদের নিয়মিত ৬ সপ্তাহ মেয়াদি ম্যানেজেরিয়াল কমিউনিকেশন ফর প্রফেশনাল সাকসেস (এমসিপিএস) সার্টিফিকেট কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পেশাগত জীবনে যোগাযোগ দক্ষতা বৃদ্ধি এবং নেতৃত্ব বিকাশের লক্ষ্য নিয়ে এ কোর্স। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারীরা এতে আবেদন করতে পারবেন। পাশাপাশি ভালো সংস্থায় কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে (তবে ব্যতিক্রমী ও যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা শিথিলযোগ্য)। আগামী ১৪ আগস্টের মধ্যে প্রার্থীরা অনলাইনে নির্ধারিত লিংকের মাধ্যমে আবেদন পাঠাতে পারবেন।

ভর্তি ফি : প্রাথমিক বাছাইয়ের পর প্রার্থীদের সাক্ষাৎকার বা ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। কোর্স ফি বাবদ মোট ৩২ হাজার টাকা ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে প্রদান করতে হবে। ভর্তিসংক্রান্ত অতিরিক্ত তথ্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভবনের ৪০২ নম্বর কক্ষে যোগাযোগ করা যাবে -      
বিস্তারিত https://www.iba-du.edu/ localhost/iba/index.php/media/upcoming/910.html

আরও পড়ুন

×