ক্যাম্পাস সংবাদ
ক্যাম্পাস ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ | ১২:৫৯
ব্যাটল অব ওয়ার্ডস সিজন ২ চ্যাম্পিয়ন টিম মরক্কো
IELTS শিক্ষার্থীদের ইংরেজি ভাষা দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যে আয়োজিত ব্যতিক্রমধর্মী বিতর্ক প্রতিযোগিতা ‘Battle of Words – Season 2’ সফলভাবে শেষ হয়েছে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে টিম মরক্কো, আর রানারআপ হয়েছে টিম আর্জেন্টিনা। IELTS শিক্ষার্থীদের Speaking ও Writing দক্ষতা বাড়ানোর পাশাপাশি যৌক্তিক চিন্তাভাবনা, আত্মবিশ্বাস এবং কার্যকর যোগাযোগের সক্ষমতা বৃদ্ধিই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। প্রতিযোগিতার শুরুতে অনুষ্ঠিত অডিশনের মাধ্যমে বাছাই করা হয় সেরা ৪০ জন বিতার্কিককে। পরে তাদের নিয়ে গঠন করা হয় ১০টি দল। এসব দলের অংশগ্রহণে শুরু হয় মূল পর্বের প্রতিযোগিতা।
প্রতিটি পর্বেই প্রতিযোগীরা যুক্তিনির্ভর বক্তব্য, বিশ্লেষণী দক্ষতা ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে প্রতিযোগিতাকে করে তোলেন প্রাণবন্ত। একের পর এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পর্ব পেরিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় সেরা চারটি দল। সেমিফাইনালের লড়াই শেষে টিম আর্জেন্টিনা ও টিম মরক্কো গ্র্যান্ড ফাইনালের টিকিট নিশ্চিত করে। গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলায় IELTS-এর সিইও রাশেদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর জোবায়ের হোসেন। রুদ্ধশ্বাস ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে প্রতিপক্ষকে পেছনে ফেলে টিম মরক্কো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আর টিম আর্জেন্টিনা হয় রানারআপ। টুর্নামেন্টজুড়ে অসাধারণ পারফরম্যান্স, শক্তিশালী যুক্তি এবং আত্মবিশ্বাসী উপস্থাপনার স্বীকৃতি হিসেবে তাসকিয়া ইসলাম স্বপ্নীল নির্বাচিত হন Standout Speaker of the Tournament। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন টিম মরক্কোকে দেওয়া হয় নগদ ১০ হাজার টাকা ও ট্রফি। রানারআপ টিম আর্জেন্টিনা পায় নগদ ছয় হাজার টাকা ও ট্রফি। তাসকিয়া ইসলাম স্বপ্নীলকে দেওয়া হয় নগদ তিন হাজার টাকা ও ক্রেস্ট। পাশাপাশি ফাইনালে অংশ নেওয়া সব প্রতিযোগীকে প্রদান করা হয় সার্টিফিকেট।
ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএতে প্রজেক্ট ম্যানেজমেন্ট কোর্স
আইবিএ আয়োজন করেছে ছয় সপ্তাহব্যাপী বিশেষ সার্টিফিকেট কোর্স প্রজেক্ট ম্যানেজমেন্ট কমপিটেনসিজ ফর প্রফেশনালস (পিএমসি)। মেধা, অভিজ্ঞতা ও পেশাদারিত্বের সমন্বয়ে সরকারি, বেসরকারি এবং উন্নয়ন খাতে দক্ষ প্রজেক্ট লিডার বা প্রকল্প ব্যবস্থাপক তৈরি করাই এই কোর্সের মূল উদ্দেশ্য। কোর্সে আবেদনের জন্য প্রার্থীর ন্যূনতম ব্যাকগ্রাউন্ড হতে হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। তবে আবেদনের ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত লিংকের মাধ্যমে http://mdp.iba-du.edu/pmc আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
আবেদনের শেষ সময় বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬। আসন সংখ্যা সীমিত হওয়ায় আগে এলে আগে পাবেন ভিত্তিতে ভর্তিপ্রক্রিয়া পরিচালনা করা হবে। আবেদনের পর যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকার বা ইন্টারভিউ বোর্ডের মুখোমুখি হতে হবে। নির্বাচিত প্রার্থীকে মোট কোর্স ফি হিসেবে ৩২ হাজার টাকা ফি জমা দিতে হবে।
বিস্তারিত https://www.iba-du.edu/localhost/iba/index.html
- বিষয় :
- ক্যাম্পাস