ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মিরপুর বিআরটিএতে মোবাইল কোর্ট, তিন দালালের কারাদণ্ড

মিরপুর বিআরটিএতে মোবাইল কোর্ট, তিন দালালের কারাদণ্ড
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ২২:৫৬

রাজধানীর মিরপুর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দালাল চক্রের তিন সদস্যকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া আরও একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার আদালত-৬-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে দালালি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- দোছ মুহাম্মদ (৪৭), মো. আনোয়ার (২৫) ও মো. মাসুদ (৪৪)।

এ সময় দালালি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আরও একজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিআরটিএ কার্যালয়ে দালালদের দৌরাত্ম্য বন্ধ এবং সেবাপ্রত্যাশীদের হয়রানি কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

×