জেনে নিন
হার্ভার্ডের লিড ফেলোশিপ
শাকিল ইমতিয়াজ
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬ | ০৯:৫২
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ২০২৭-২৮ শিক্ষাবর্ষে তাদের মর্যাদাপূর্ণ লিড ফেলোশিপ প্রোগ্রামে আবেদনের আহ্বান জানিয়েছে। LEAD শব্দের পূর্ণরূপ হলো–Learn, Engage, Advance and Disrupt। বৈশ্বিক স্বাস্থ্য খাতে কাজ করা নারীদের নেতৃত্ব বিকাশ ও ক্ষমতায়ন নিশ্চিত করাই এক বছর মেয়াদি এই বিশেষ ফেলোশিপের প্রধান উদ্দেশ্য।
হার্ভার্ড গ্লোবাল হেলথ ইনস্টিটিউট এবং হার্ভার্ড টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের ‘গ্লোবাল হেলথ অ্যান্ড পপুলেশন’ বিভাগ যৌথভাবে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর পেশাজীবীদের জন্য এই কর্মসূচির আয়োজন করেছে।
ফেলোশিপের বিস্তারিত
কোর্সের মেয়াদ: ১ সেপ্টেম্বর ২০২৭ থেকে ৩১ আগস্ট ২০২৮ পর্যন্ত (১২ মাসের অনলাইন পাঠক্রম)।
আবাসিক প্রশিক্ষণ: ২০২৮ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের কেমব্রিজে ৬ সপ্তাহের সরাসরি প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
অন্যান্য সুবিধা: প্রশিক্ষণার্থীরা ব্যক্তিগত নেতৃত্ব বিকাশের প্রশিক্ষণ, অভিজ্ঞ ব্যক্তিদের মেন্টরশিপ এবং হার্ভার্ডের শিক্ষকদের পরিচালিত বিশেষ কোর্স ও মাস্টারক্লাসে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
ফেলোশিপের সুযোগ-সুবিধা:
lযুক্তরাষ্ট্রে যাতায়াতের বিমান ভাড়া।
lআবাসিক প্রশিক্ষণের সময় বিনামূল্যে আবাসনের ব্যবস্থা।
lজে-১ (J-1) ভিসা ফি।
lযুক্তরাষ্ট্রে অবস্থানের সময় জীবনযাত্রার ব্যয় মেটানোর জন্য ভাতা (Stipend)।
আবেদনের যোগ্যতা:
lসংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর (Master's) ডিগ্রি থাকতে হবে।
lপ্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করার পর সংশ্লিষ্ট পেশায় অন্তত ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে (শিক্ষার্থী অবস্থায় করা কাজ গণনায় আসবে না)।
lনেতৃত্ব দেওয়ার উল্লেখযোগ্য অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাবনা থাকতে হবে।
lযুক্তরাষ্ট্রের J-1 ভিসা পাওয়ার যোগ্যতা এবং ২০২৮ সালের এপ্রিলে ৬ সপ্তাহ কেমব্রিজে সরাসরি অবস্থান করার সামর্থ্য থাকতে হবে।
lআবাসিক কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য নিজ প্রতিষ্ঠান থেকে ছুটি বা বিরতি নেওয়ার ব্যবস্থা থাকতে হবে।
lফেলোশিপের মেয়াদে অন্য কোনো পূর্ণকালীন ফেলোশিপে যুক্ত থাকা যাবে না।
lযে কোনো লিঙ্গ পরিচয়ের প্রার্থী আবেদন করতে পারবেন (তবে নেতৃত্ব বিকাশের মূল লক্ষ্য বৈশ্বিক স্বাস্থ্যে নারীদের ক্ষমতায়ন)।
lপ্রার্থীকে নিজের আবেদন নিজেই সম্পন্ন করতে হবে।
আবেদন করার নিয়ম:
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের প্রথমে হার্ভার্ড গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত নির্দেশিকা পড়তে হবে। এরপর নির্ধারিত অনলাইন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ১৫ নভেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট (যুক্তরাষ্ট্রের ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম)
বিস্তারিত তথ্য ও ওয়েবসাইটের লিঙ্ক : https://globalhealth.harvard.edu/2027-2028-harvard-lead-fellowship-application-is-now-open
- বিষয় :
- হার্ভার্ড বিশ্ববিদ্যালয়