এআইইউবিতে শুরু হয়েছে গেমস ২০২৬
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬ | ২১:০৬
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ক্যাম্পাসে শুরু হয়েছে ‘এআইইউবি গেমস ২০২৬’। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মনজুর এইচ. খান, প্রশাসন বিভাগের উপপরিচালক মেজর (অব.) ফয়জ-উল-বারী রাজন এবং অফিস অব স্পোর্টসের সমন্বয়ক মো. জয়নাল আবেদিন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
এবারের এআইইউবি গেমসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৩ হাজার ২০০ শিক্ষার্থী অংশ নিচ্ছেন। ১১টি প্রতিযোগিতামূলক ইভেন্টে নিজেদের ক্রীড়ানৈপুণ্য, দলগত সমন্বয় ও নেতৃত্বের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাচ্ছেন তারা।
আয়োজনটির সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতায় রয়েছে বিশ্ববিদ্যালয়ের অফিস অব স্পোর্টস ও অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স। সংবাদ বিজ্ঞপ্তি