ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিশ্ববিদ্যালয়ে ভর্তি: কোথায় কবে আবেদন

বিশ্ববিদ্যালয়ে ভর্তি: কোথায় কবে আবেদন
×
×

ছবিটি জেমিনি এআই দিয়ে তৈরি

 সাদিকুর রহমান সাদি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬ | ০৯:৫৪ | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬ | ০৯:৫৪

উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে পা রাখার স্বপ্ন নিয়ে অপেক্ষায় দেশের হাজারো শিক্ষার্থী। কারও লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়, কারও প্রকৌশল বিশ্ববিদ্যালয়, আবার কেউ চিকিৎসক হওয়ার স্বপ্নে মেডিকেল কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। স্বপ্নের গন্তব্য আলাদা হলেও সবার সামনে এখন বড় চ্যালেঞ্জ– ভর্তি পরীক্ষার প্রস্তুতি, আবেদনের সময়সীমা ও পরীক্ষার তারিখের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলা। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমের সময়সূচি প্রকাশিত হতে শুরু করেছে। কোথাও নভেম্বরে আবেদন শুরু হচ্ছে, কোথাও ডিসেম্বরেই ভর্তি পরীক্ষা; আবার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে নতুন বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে। একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্য তাই সময়সূচি জানা জরুরি।  শিক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় ও পরীক্ষার সম্ভাব্য তারিখ তুলে ধরা হলো। 

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে অনলাইনে আবেদন শুরু হবে ১১ নভেম্বর ২০২৬ দুপুর ১২টায়। আবেদন করা যাবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। পাঁচটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার সময়সূচি:
lআইবিএ ইউনিট: ৫ ডিসেম্বর ২০২৬
lবিজ্ঞান ইউনিট: ১২ ডিসেম্বর ২০২৬
lকলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ১৯ ডিসেম্বর ২০২৬
lচারুকলা ইউনিট: ২২ ডিসেম্বর ২০২৬
lব্যবসায় শিক্ষা ইউনিট: ২৬ ডিসেম্বর ২০২৬
আইবিএ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। অন্য ইউনিটগুলোর পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া অন্য তিনটি ইউনিটের পরীক্ষা ঢাকা ছাড়াও আটটি বিভাগীয় শহরে নেওয়া হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হবে ১০ জানুয়ারি ২০২৭। পরীক্ষা চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। শুক্রবার ও শনিবার বাদে অন্য দিনগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি ২০২৭। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ভর্তিতে আবেদন ২১ নভেম্বর ২০২৬ শুরু হতে পারে বলে জানা গেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ২৯ জানুয়ারি এ পরীক্ষা শুরু হবে। শেষ হবে ৮ ফেব্রুয়ারি। পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীরা আগামী ১৫ নভেম্বর থেকে আবেদন করতে পারবেন। আবেদন চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ১২ নভেম্বর ২০২৬। প্রাথমিক আবেদন করা যাবে ২৭ নভেম্বর পর্যন্ত।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে ১৫ নভেম্বর ২০২৬ দুপুর ১২টায়। আবেদন চলবে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি পরীক্ষা শুরু হবে ১ জানুয়ারি ২০২৭।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ জানুয়ারি ২০২৭।
তবে আবেদনের সময়, যোগ্যতা, জিপিএ শর্ত ও মানবণ্টনসহ বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। 

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। 
এ লক্ষ্যে আগামী দু-একদিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

রাজশাহী  প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)
২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৪ জানুয়ারি, ২০২৭।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)
৮ জানুয়ারি ২০২৭
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হতে পারে। প্রাথমিকভাবে এই তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি কমিটি।
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST)
এর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ ও অনলাইন আবেদনের সময়সূচি। 
অনলাইন আবেদন: ২০ ডিসেম্বর, ২০২৬ থেকে ৫ জানুয়ারি, ২০২৭
ভর্তি পরীক্ষার তারিখ:
Unit C (Science): ১৫ জানুয়ারি, ২০২৭
Unit A (Engineering) ও Unit B (Architecture): ২২ জানুয়ারি, ২০২৭

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি 
দক্ষিণ এশিয়ার তৃতীয় এবং বিশ্বের ১২তম মেরিটাইম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের পাঁচটি স্নাতক প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে ভর্তি আবেদনের সময়সীমা, আবেদন পদ্ধতি, যোগ্যতা, পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও আসনসংক্রান্ত তথ্য এখনও প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

শিক্ষার্থীদের করণীয়

ভর্তি পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি শিক্ষার্থীদের আবেদন শুরুর ও শেষ তারিখ আলাদা করে লিখে রাখা উচিত। একাধিক বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে চাইলে পরীক্ষার তারিখগুলো মিলিয়ে দেখা জরুরি। 

ভর্তি পরীক্ষার তারিখ ও আবেদন-সংক্রান্ত তথ্য পরিবর্তিত হতে পারে। তাই আবেদন করার আগে বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ বিজ্ঞপ্তি দেখে প্রয়োজনীয় যোগ্যতা, ফি, সময়সীমা ও পরীক্ষাকেন্দ্র নিশ্চিত হওয়া উচিত। পরিকল্পিত প্রস্তুতি ও সময় ব্যবস্থাপনাই ভর্তি পরীক্ষার এই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের এগিয়ে থাকতে সাহায্য করতে পারে।
 

আরও পড়ুন

×