ঢাবির প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী
প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬ | ১৪:৫৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৩-৯৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সংগঠন ‘বান্ধব’-এর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে দিনব্যাপী এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
পুনর্মিলনীর কর্মসূচিতে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দীর্ঘদিন পর সহপাঠীদের মিলনমেলায় অংশ নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়জীবনের নানা স্মৃতি তুলে ধরেন। একই সঙ্গে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক আহসান উদ্দিন খান শিপন ও সদস্যসচিব মো. শাহীনুর আলম (শাহীন)।
খাদ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী এবং তিতুমীর কলেজের সহযোগী অধ্যাপক দিলরুবা আফরোজ উর্মি অনুষ্ঠান সঞ্চালনা করেন।
- বিষয় :
- ঢাকা বিশ্ববিদ্যালয়
- শিক্ষার্থী