রাজউক উত্তরা মডেল কলেজ
রাজউক ইনট্রা ল্যাঙ্গুয়েজ ফিয়েস্তা
বিজয়ীদের সঙ্গে অতিথিরা
জাবেদ ইকবাল
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬ | ১১:০৫
রাজউক উত্তরা মডেল কলেজে ‘রাজউক কলেজ ভাষা ও আবৃত্তি ক্লাব’-এর উদ্যোগে গত ১২ ও ১৩ নভেম্বর দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে রাজউক ইনট্রা ল্যাঙ্গুয়েজ ফিয়েস্তা-২০২৬। ১২ নভেম্বর বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। সংক্ষিপ্ত বক্তব্য দেন রাজউক কলেজ ভাষা ও আবৃত্তি ক্লাবের ভাইস চেয়ারপারসন সুদীপা বড়ুয়া, ভাষা ও আবৃত্তি ক্লাবের ও আই সি শাহ আলম, ক্লাবের প্রেসিডেন্ট রাহুল কামাল অরণ্য।
অনুষ্ঠানে সতেরটি ইভেন্টে অসংখ্য শিক্ষার্থী অংশগ্রহণ করে। উল্লেখযোগ্য ইভেন্টগুলো হলো শর্ট ফিল্ম, প্রোডাক্ট ফটোগ্রাফি, বুক কাভার ইলাস্ট্রেশন, ট্রেজার হান্ট, ওয়াল ম্যাগাজিন, বাংলা-ইংলিশ অলিম্পিয়াড, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, ওয়ার্ড এনাটমি, কসপ্লে, ক্রসওয়ার্ড, স্পেলিং বি, প্রিয়জনকে চিঠি প্রভৃতি। বৃহস্পতিবার সকাল থেকেই অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপস্থিতিতে কলেজ প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। বিজয়ীদের হাস্যোজ্জ্বল মুখ ছিল চোখে পড়ার মতো। উপস্থিত দর্শনার্থীরাও ব্যতিক্রমী ইভেন্টগুলো খুব আনন্দের সঙ্গে উপভোগ করেছেন।
১৩ তারিখ শুক্রবার থেকে বাকি ইভেন্টের কার্যক্রম অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় শুরু হয় পুরস্কার বিতরণ। কলেজের অধ্যক্ষ ও প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। ভাষা ও আবৃত্তি ক্লাবের পক্ষ থেকে একজন গরিব রিকশাচালককে একটি রিকশা ও একজন সহায়-সম্বলহীন নারীকে সেলাই মেশিন উপহার দিয়ে মানবিকতা চর্চার দারুণ দৃষ্টান্ত স্থাপন করেছে রাজউক কলেজ ভাষা ও আবৃত্তি ক্লাবের সদস্যরা।
দ্বিতীয় দিন দুপুরের পর কনসার্ট
আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় জাঁকজমকপূর্ণ ‘রাজউক ইনট্রা ল্যাঙ্গুয়েজ ফিয়েস্তা-২০২৬’ শিক্ষার্থীদের ভাষা দক্ষতা বৃদ্ধি, সৃজনশীলতার বিকাশ এবং সাংস্কৃতিক মেলবন্ধন তৈরির লক্ষ্যে আয়োজিত এই জাঁকজমকপূর্ণ উৎসবটি রাজউক উত্তরা মডেল কলেজের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক চর্চার এক উজ্জ্বল স্বাক্ষর হিসেবে পালিত হলো। তরুণ মেধাবী শিক্ষার্থীদের প্রতিভা অন্বেষণের এই মঞ্চে শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান নয়, বরং ভাষা ও শিল্পকলা চর্চার মাধ্যমে তাদের সামগ্রিক মানসিক বিকাশকে প্রাধান্য দেওয়া হয়েছে।
- বিষয় :
- রাজউক