ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

সোনারগাঁও ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

সোনারগাঁও ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন
×

ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০ | ০৩:৫২

সোনারগাঁও ইউনিভার্সিটির (এসইউ) স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজ শুরু হয়েছে। শুক্রবার স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সোনারগাঁও ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এবং নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের খিলগাঁও থানার ৭৫নং ওয়ার্ডে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রায় ২ একর জমির ওপর গড়ে তোলা হচ্ছে সোনারগাঁও ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস।

ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেন, আন্তর্জাতিক মানের শিক্ষা অর্জনের মাধ্যমে দেশের শিক্ষার্থীরা যেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সে লক্ষ্য অর্জনের জন্য সোনারগাঁও ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। স্থায়ী ক্যাম্পাসে দ্রুততম সময়ের মধ্যে শিক্ষা কার্যক্রম শুরু করা হবে বলে এ সময় আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির অন্যতম প্রতিষ্ঠাতা ও সোনারগাঁও ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজ ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ। তিনি সোনারগাঁও ইউনিভার্সিটি প্রথম সমাবর্তন অনুষ্ঠানের আয়োজনের অনুমোদন প্রদান করায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সল্প সময়ের প্রস্তুতিতে উক্ত আয়োজন সফলভাবে সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুল আলিম, বিশ্ববিদ্যালয়ের উপার্চায অধ্যাপক ড. মো. আবুল বাশার, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আল-আমিন মোল্লা ও রেজিস্ট্রার এস এম নূরুল হুদাসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আরও পড়ুন

×