ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মেট্রোরেল চালু হওয়ায় ছাত্রলীগের আনন্দ মিছিল

মেট্রোরেল চালু হওয়ায় ছাত্রলীগের আনন্দ মিছিল
×

মেট্রোরেল চালু করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২ | ০৯:৫০ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২ | ০৯:৫৫

মেট্রোরেল চালু করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত আনন্দ শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত একটি সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

সমাবেশে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, মেট্রোরেল ঢাকা শহরের গণপরিবহনে বিপ্লব নিয়ে এসেছে। আমরা স্মার্ট যানবাহনের যুগে প্রবেশ করেছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাত্র ৭০০ মার্কিন ডলার মাথাপিছু আয় থেকে ২৮২৪ মার্কিন ডলারে উন্নীত করে, ৪০ ভাগ বিদ্যুতায়নের দেশকে শতভাগ বিদ্যুতায়নের দেশে পরিণত করে তাঁর নেক্সট টার্গেট হিসেবে নির্ধারণ করেছেন স্মার্ট বাংলাদেশ।

তিনি আরও বলেন, ২০৩০ সালের মধ্যে ৬টি মেট্রোরেল তৈরি করে শেখ হাসিনা আরেকটি বিপ্লব ঘটাবেন। মেট্রোরেলের কারণে দেশের জিডিপি বাড়বে। বদলে যাবে ঢাকা শহর। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ যেন সমুন্নত থাকে সেজন্য ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানান।

এ সময় আরো বক্তব্য দেন ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, মহানগর উত্তরের সভাপতি রিয়াজ মাহমুদ, মহানগর দক্ষিণের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুণ্ডু।


আরও পড়ুন

×