গণপরিবহন ব্যবহারে সতর্ক হওয়ার আহ্বান যাত্রী কল্যাণ সমিতির
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২০ | ০৯:১৭
গণপরিবহন ব্যবহারে যাত্রীরা সর্বোচ্চ সতর্কতা ও কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ না করলে করোনাভাইরাসের ভয়াবহভাবে বিস্তার ঘটতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।
তিনি বুধবার এক বিবৃতিতে এ মুহূর্তে গণপরিবহন ব্যবহার-সংক্রান্ত বিশেষ সতর্কতা প্রচারের পাশাপাশি গণপরিবহনকে জীবাণুমুক্ত রাখতে জরুরি ভিত্তিতে বিশেষ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
একই সঙ্গে মোজাম্মেল হক চৌধুরী বাস টার্মিনাল ও বাসস্টপেজ,
রেলস্টেশন, লঞ্চ টার্মিনাল ও লঞ্চঘাটের পাশাপাশি আকাশপথের যাত্রীদের
থার্মাল স্ক্যানার বসিয়ে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করতে সংশ্নিষ্ট
কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি।
- বিষয় :
- গণপরিবহন
