ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

রাজধানীতে করোনা প্রতিরোধে মাস্ক ও সাবান বিতরণ ০৭০৯ গ্রুপের

রাজধানীতে করোনা প্রতিরোধে মাস্ক ও সাবান বিতরণ ০৭০৯ গ্রুপের
×

০৭০৯ গ্রুপের সদস্যরা মাস্ক ও সাবান বিতরণ করেন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২০ | ০৭:০৭ | আপডেট: ২০ মার্চ ২০২০ | ০৭:১৪

করোনাভাইরাস থেকে রক্ষায় রাজধানীতে সুবিধাবঞ্চিত এক হাজার মানুষের মাঝে মাস্ক ও হাত ধোয়ার সাবান বিতরণ করেছে এসএসসি ২০০৭ ও এইচএসসি ২০০৯ বাংলাদেশ (০৭০৯ গ্রুপ) নামে একটি ফেসবুক গ্রুপের সদস্যরা।

শুক্রবার বিকেলে একযোগে রাজধানীর শাহাবাগ মোড় ও এয়ারপোর্ট রেল স্টেশন এলাকায় এসব মাস্ক ও সাবান বিতরণ করা হয়। এ সময় করোনা প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে সাধারণ মানুষের মাঝে লিফলেটও বিতরণ করা হয়েছে।

এয়ারপোর্ট রেল স্টেশন এলাকায় মাস্ক ও সাবান বিতরণ কার্যক্রমের যুক্ত ছিলেন গ্রুপের এডমিন প্যানেল সদস্য নোমান মজুমদার, সাইফুদ্দিন সোহান, গ্রুপ সদস্য আরাফাত মুন্না, কামাল, সাইফুল ইসলাম, ওবায়েদ হোসেন, তানভির, বাবুল হোসেন, পিয়াস প্রমূখ। এছাড়া শাহবাগ মোড়ে এডমিন প্যানেল সদস্য সজিব ভূইয়া, হোসাইন সাদ্দাম, আশরাফুল ও নাজিমসহ ২০ থেকে ২৫ জন গ্রুপ সদস্য মাস্ক ও সাবান বিতরণ কাজে সহায়তা করে।

এ সময় নোমান মজুমদার বলেন, প্রায় এক লাখ সদস্যের ফেসবুক গ্রুপের মাধ্যমে আমরা বিভিন্ন সময়ে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করি। এ কার্যক্রমটিও তারই অংশ। মূলত যাদের পক্ষে মাস্ক ও হাত ধোয়ার সাবান কেনা কষ্টকর হয়ে যায়, তাদের জন্যই এই উদ্যেগ গ্রহণ করা হয়েছে। বন্ধুদের সহযোগীতা পেলে আমাদের এ কার্যক্রম অব্যহত থাকবে। গ্রুপ সদস্যদের নিজস্ব অর্থায়নেই এসব কাজ করা হয় বলে জানান তিনি।

আরও পড়ুন

×