করোনা রোধে সুতিধাবঞ্চিতদের পাশে জুমবাংলাদেশ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ মার্চ ২০২০ | ০৯:২৭
করোনাভাইরারেসর সংক্রমণ রোধে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে জুম বাংলাদেশে ফাউন্ডেশন।
রোববার তাদের স্বেচ্ছাসেবীদের তৈরি হ্যান্ড স্যানিটাইজারসহ সাবান, টিস্যু, খাবার স্যালাইন, হ্যান্ড গ্লাভস ইত্যাদি বিনামূল্যে পথশিশু, বস্তিবাসী ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করেছে তারা।
সেগুন বাগিচায় জুমবাংলাদেশ স্কুলের সামনে এসব সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা এসটি শাহিন বলেন, এই সংকটময় মুহূর্তে মানুষের মাঝে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব, আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করছি সমাজের নিম্ন আয়ের মানুষ, পথশিশু, বস্তিবাসীদের পাশে দাড়ানোর। আমরা ঢাকা ও গাইবান্ধায় কয়েক হাজার মানুষকে সহযোগিতা করার চেষ্টা করছি।
এসময় উপস্থিত ছিলেন-সংগঠনটির প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার খালেদ হোসাইন দিপু,
সভাপতি রুহুল আমিন সেলিম, জিটিভির প্রধান প্রতিবেদক রাজু আহমেদ, আলোকিত
বাংলাদেশের সিনিয়র সাংবাদিক মিজান রহমান ও প্রধান সমন্বয়ক রাজিব সরকার,
সমন্বয়ক নাইম আহমেদ, সমন্বয়ক সাহাদাত উল্যা, সমন্বয়ক মো: সাদেকুল ইসলাম,
সমন্বয়ক সোহাগ প্রমুখ।
- বিষয় :
- সুবিধাবঞ্চিত
