৮০০ পরিবারকে খাদ্যসামগ্রী দিল সবুজবাগ থানা স্বেচ্ছাসেবক লীগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০ | ০৪:১৭
নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ রোগের প্রাদুর্ভাবে সৃষ্ট দুর্যোগময় পরিস্থিতি মোকাবেলায় অসহায় দরিদ্রদের পাশে দাঁড়িয়েছে রাজধানীর সবুজবাগ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
শনিবার সবুজবাগ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ৮০০ অসহায় পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্যসামগ্রী বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাস। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ।
নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সবুজবাগ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনসহ সবুজবাগ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সকল নেত্রীবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- করোনা মোকাবিলা
- খাদ্যসামগ্রী বিতরণ
