ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

দশ দিনের মধ্যে পণ্য খালাসের নির্দেশ বিমানবন্দর থেকে

দশ দিনের মধ্যে পণ্য খালাসের নির্দেশ বিমানবন্দর থেকে
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০ | ০৪:৫৭

আগামী ১০ দিনের মধ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমদানি পণ্য খালাসের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান চলাচল (বেবিচক) কর্তৃপক্ষ। এ সময়ের মধ্যে পণ্য খালাসে ব্যার্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে মঙ্গলবার জানিয়েছেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান।

বেবিচকের চেয়ারম্যান সমকালকে বলেন, ‘করোনাভাইরাসকে কেন্দ্র করে যথাসময়ে পণ্য খালাস না হওয়ায় বিমানবন্দরের কার্গো এলাকায় স্তুপ হয়েছে বিভিন্ন আমদানি পণ্য। সামনে বর্ষার  মৌসুম। এ অবস্থায় বিমানবন্দরের কার্গো এলাকায় প্রায় দুই হাজার টনের বেশি আমদানি পণ্যের স্তুপ জমেছে। সময়মত খালাস না হলে বিমানবন্দরে রোদ বৃষ্টিতে ভিজে নষ্ট হবে এ সব পণ্য।’

এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান আরও বলেন, ‘নির্দিষ্ট সময়ের মধ্যে বিমানবন্দর থেকে পণ্য খালাসে ব্যার্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ বিমানবন্দর থেকে দ্রুত পণ্য খালাসে সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিকতা কামনা করা হয় বলেও বেবিচকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

বেবিচকের সহকারি পরিচালক (জনসংযোগ) সোহেল কামরুজ্জামান সমকালকে বলেন, বিমানবন্দর থেকে আমদানি পণ্য দ্রুত খালাস বিষয়ে মঙ্গলবার সকাল ১১টার দিকে বেবিচকের সদর দপ্তরে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বেবিচক কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান এর সভাপতিত্বে এ বৈঠকের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এম মোকাব্বির হোসেন, বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এইচএম তৌহিদুল হাসান, ঢাকা কাষ্টমস হাউজের কমিশনার এম. মোয়াজ্জেম হোসেন, বিজিএমই, বিকিএমই, ক্লিয়ারিং ফরোয়াডিং এজেন্ট সহ বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×